চার বছর পূর্তি উপলক্ষে কিডস কার্নিভাল আয়োজন করেছে জনপ্রিয় ই-লার্নিং প্লাটফর্ম ‘স্টেপ টু উইন’। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শ্যামলীর একটি রেস্টুরেন্টে শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্টজনদের নিয়ে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।
স্টেপস টু উইন ই- লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইউসুফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
‘স্টেপ টু উইন’ ই- লার্নিং সেন্টারের উদ্যোক্তা নুসরাত ইউসুফ জানান, এই ই লার্নিং প্লাটফর্মে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের আরও ২২ টি দেশ থেকে তিন থেকে বারো বছরের প্রায় ৫০০০ শিশু অনলাইনে অংশ গ্রহণ করছে ৯ টি ভিন্ন ভিন্ন কোর্সে।
তিনি আরও জানান, মূলত সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের বেসিক ফাউন্ডেশন মজবুত ও সৃজনশীলতা বৃদ্ধি, পড়াশোনার বিষয়টি সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে উপস্থাপন করতে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তাদের বিচক্ষণ বুদ্ধি, সৃজনশীল চিন্তাধারা, ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ শিশু শিক্ষাতে অসাধারণ অবদান রাখছে।
