উত্তরার রসনা ও বিনোদনপ্রেমীদের জন্য এক নতুন চমক নিয়ে উপস্থিত হয়েছে শেফ’স অ্যাভেনিউ। আধুনিক ও প্রাণবন্ত এই ফুড কোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে।উত্তরার সেক্টর ৭ এর অন্যতম আইকনিক স্থাপনা মাসকট প্লাজার ৯ম তলায় উপস্থিত এই কালিনারিহাবে সমাহার ঘটছে বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের সঙ্গে আকর্ষণীয় বিনোদনের নানা আয়োজন।
সবার জন্য স্বাদের এক নতুন ঠিকানা শেফ’স অ্যাভেনিউ সাজানো হয়েছে এমনভাবে, যেখানে পরিবার পরিজন, বন্ধু-বান্ধব এবং রসনাবিলাসী উপভোগ করতে পারবেন বৈচিত্রময় স্বাদের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার। পাশাপাশি সবাইকে নিয়ে আন্তরিক ও আরামদায়ক পরিবেশে আনন্দময় সময় কাটাতে পারবেন। এখানে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক স্বাদের সংমিশ্রণ গ্লেজড মিষ্টিপ্রেমীদের জিভে জল আনবে ফ্রেশ ডোনাটের অসাধারণ কালেকশন, নানা ফ্লেভার ও টপিংস।
মৃদু আঁচে রান্না করা মুখরোচক পাকিস্তানি নিহারি ও সুস্বাদু কাবাব আপনাকে পরিচয় করাবে লাহোরের আসল স্বাদের সঙ্গে । কন্টিনেন্টাল খাবারের পাশাপাশি বৈশ্বিক ফিউশন ফ্লেভার মিলবে এখানে। এছাড়া ,অন্যান্য স্বাদের উপস্থিতি উপভোগ করা যাবে।যেমন নানান ধরনের হাতে তৈরি চাইনিজ ডাম্পলিং। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে ক্লাসিক চাইনিজ খাবার।কোরিয়ান স্ট্রিট ফুড প্রেমীদের জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা। এখানে মিলবে ক্রিসপি ফ্রায়েডআইটেম এর সঙ্গে আসল কোরিয়ান স্বাদ।
বাংলাদেশের খাবারের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটানো হয়েছে এখানে। কবজি ডুবিয়ে উপভোগ করা যাবে নানা স্বাদের ভর্তা, শুটকি, গরুর মাংস, হাঁসের মাংস ও লইট্টা মাছের সব পদ।
অনন্য স্বাদের সতেজ উপকরণে হাতে তৈরি জুসি ফ্রেশ বার্গার ও লোডেড স্যান্ডউইচ আপনার স্বাদ কে মাতাবে।খাবারের পাশাপাশি পাওয়া যাবে বিনোদনের অনন্য অভিজ্ঞতাকেবল দারুণ খাবারই নয়, শেফ’স অ্যাভিনিউ নিয়ে এসেছে নতুন ধরনের বিনোদন ব্যবস্থা; যেখানে মেতে উঠতে পারবে ছোট-বড় সবাই।
অতিথিরা নিজের হাতে মাটি দিয়ে যে কোন জিনিস বানিয়ে নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারবেন। উপভোগ করতে পারবেন দারুণ সময়।আধুনিক স্টেট অব দ্য আর্ট ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা মিলবে এখানে । হাইস্পিড রেসিংয়ের রোমাঞ্চ থেকে কল্পনার রাজ্য ঘুরে দেখার সুব্যাবস্থা রয়েছে এখানে।শিশুদের জন্য রঙিন ও আনন্দদায়ক স্থান আছে , যেখানে রয়েছে ইন্টার্যাক্টিভ গেমস খেলার বিশেষ ব্যাবস্থা।
রসনার আনন্দে পূর্ণ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেফ’স অ্যাভেনিউ-এর চেয়ারম্যান জারিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জামিরুল চৌধুরী, পরিচালক জাইমুল চৌধুরী, ক্যাপ্টেন জহিরুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী নুসরাত করিম তনিমা। এছাড়া, আমন্ত্রিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, সাংবাদিক, জনপ্রিয় ফুড ব্লগার ও সেলিব্রিটিরা।
