সাবেক আইনজীবীর জেল চান ট্রাম্প

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১১:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন এর জেল চান বলে সম্প্রতি জানিয়েছেন। সোমবার তিনি এ মন্তব্য করেন। খবর দ্য ডনের। 

ট্রাম্প বলেন, 'কোহেনের দীর্ঘসময় জেলে থাকা দরকার।' 

ট্রাম্প তার টুইটারে বলেন, 'কোহেন যেকোন জঘন্য কাজ করতে পারে। ঠগবাজি, ঋণ কেলেঙ্কারিসহ আরো অনেক কিছু।' 

এছাড়া ট্রাম্প বলেন, 'কোহেন তার আয়ের ব্যাপারেও মিথ্যা বলেছে। এবং এক্ষেত্রে আমার মতামত হচ্ছে কোহেনের দীর্ঘ সময় জেল হওয়া।'  

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে কংগ্রেসের কাছে মিথ্যা কথা বলেছিলেন বলে স্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন।

ম্যানহাটানের ফেডারেল কোর্টে হাজির হয়ে কোহেন নিজের দোষ স্বীকার করে বলেন, মস্কোতে ট্রাম্পের রিয়েল এস্টেট প্রকল্প নিয়ে তিনি কংগ্রেসকে মিথ্যা কথা বলেছিলেন। এর আগে আগস্টে কোহেন নির্বাচনী প্রচারণায় অর্থায়নের আইন ভেঙেছিলেন বলে স্বীকার করেন। তবে এক্ষেত্রে ট্রাম্পের কোনো দোষ ছিল না বলে তিনি দাবি করেন।

 ইত্তেফাক/এসআর