এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছরের তুলনায় এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৫০৯টি। গত বছর ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।
শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এছাড়া যশোর বোর্ডে ১৮, রাজশাহী বোর্ডে ৩৪, কুমিল্লা বোর্ডে ৩১, চট্টগ্রাম বোর্ডে ৪, বরিশাল বোর্ডে ৫, সিলেট বোর্ডে ৭ ও দিনাজপুর বোর্ডে ২০টি শতভাগ পাস প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া মাদরাসা বোর্ডে ৬১৫টি এবং কারিগরি বোর্ডে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
