স্বামীর নির্যাতনের শিকার হয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোকসানা খাতুন। উপজেলার কামারখালী ইউনিয়নের নাওরাপাড়া গ্রামের কৃষক আরব আলীর মেয়ে রোকসানার শরীরের বিভিন্ন স্থানে রডের আঘাতের চিহ্ন রয়েছে। তিন বছর আগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বনগ্রামের শেখ রইসউদ্দিনের ছেলে মাহামুদুলাহ হাসানের (৩২) সঙ্গে রোকসানার (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী হাসান ও তার পরিবারের সদস্যরা।
গতকাল রোকসানার বাবা জানান, পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত হয়েছে হাসান। তার আগেও একটি বিয়ে ছিল। মিথ্যা কথা বলে আমার মেয়েকে বিয়ে করে সে।
