তালায় ৫ প্রতারক আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৩:৫৮

তালায় প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার জেঠুয়া গ্রামের তিনরাস্তা মোড় নামক ঈদগাহ মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার লালচন্দ্রপুর গ্রামের শেখ অব্দুল মজিদের ছেলে শেখ লিটন ইসলাম (৩২), নেহালপুর গ্রামের রেজওয়ান শেখের ছেলে ফারুক হোসেন (২২), নারানপুর গ্রামের রফিকুল মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২৬), চাঁদকাটি গ্রামের জব্বার গাজীর ছেলে শাহিন আলম (৩২) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বন্তবাগ গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে আলমগীর হোসেন শুভ (৩৮)।

এ সময় তাদের নিকট থেকে ম্যাগনেট, স্বর্ণ, তামা ও রূপা জাতীয় পদার্থ এবং মাটির নিচ পরীক্ষা চালানোর জন্য ব্যবহৃত দুইটি ম্যাশিন উদ্ধার করা হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত দুই আসামিকেও এ সময় আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি