আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘হুমায়ূন সমীপে’। শৌর্য দীপ্ত সূর্যের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মওলা, নাজিয়া হক অর্ষা, শিল্পী সরকার অপু, আহসান কবির, খলিলুর রহমান কাদেরী, বিভা সরকার প্রমুখ।
নাটকটির গল্পের অন্যতম চরিত্র সুযশ হুমায়ূন আহমেদের ভক্ত। তাঁর লেখার দাঁড়ি, কমা ও সেমিকোলনও সুযশের মুখস্থ। প্রিয় লেখকের মৃত্যুর পর থেকে ছেলেটি অনেক পাল্টে যায়। হুমায়ূন আহমেদের আদর্শকে লালন ও ধারণ করে হিমুর মতো নানা বিষয়ে নিয়ে সুযশ বেঁচে আছেন।
