পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে তিন নাপিত নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৭:৫৯

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে তিন জন নাপিত নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) পুলিশ এ খবর জানিয়েছে।

অঞ্চলটিতে ক্রমাগত বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতা বাড়ছে। দেশটির অন্যান্য অঞ্চল থেকে বেলুচিস্তানে আসা শ্রমিকদের ওপর হামলা বেড়েছে।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশে অস্ত্রধারীরা সামরিক বাহিনীর গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে অস্থানীয় নাপিতদের একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

পুলিশ জানিয়েছে, তিনজন সিন্ধি নাপিত প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীরা রোববার সন্ধ্যায় মোটরবাইকে করে এসে সেলুন দোকানে প্রবেশ করে গুলি চালায়। এরা কোনো গোষ্ঠী, এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় গোষ্ঠী। গোষ্ঠীটি বহিরাগতদের বিরুদ্ধে-এর সমৃদ্ধ সম্পদ শোষণের অভিযোগ করে আসছে।

ইত্তেফাক/এসকে