সিংড়া-বারুহাস ডুবন্ত সড়কে আকর্ষণ বাড়ছে পর্যটকদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় নির্মিত এ সড়ক অবহেলিত চলনবিলবাসীর জীবনযাত্রার মানও বদলে দিয়েছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে ঐ সড়কের অনুমোদন করেন। ২১ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার এ সড়ক নির্মিত হয়েছে। প্রতিদিন এ সড়কে দর্শনার্থীদের সমাগম ঘটে। বিশেষ করে ছুটির দিনে ভিড় বেশি হয়। নৌকায় চড়ে বেড়ানোর মজা উপভোগ করেন কেউ কেউ। কয়েকজন দর্শনার্থী বলেন, অবসরে চলনবিল তাদের প্রাণ ভরে দেয়। প্রকৃতি ও পরিবেশে মিশে যায়। কেউ কেউ তিশিঘালি মাজার দেখতে আসেন। সেখানে মানত করতে আসেন। অনেকে চলনবিলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে স্বপরিবারে ছুটে আসেন এখানে।
