কেশবপুরে ২৬৩ ছাত্রী পেল বাইসাইকেল

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১০

কেশবপুরে গরিব ও মেধাবী ২৬৩ জন ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে এডিবির অর্থায়নে ১২৪টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু প্রমুখ।

এরপর প্রধান অতিথি ফলদ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন।