ডোমার পৌরসভার চিকনমাটি উদয়নপাড়া এলাকায় রশিদুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে গলায় কাপড়ের ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রশিদুল ঐ এলাকার মৃত নছিমুদ্দিন নান্দুর ছেলে।
জানা গেছে, সকালে রশিদুল ইসলাম ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে ভেতর দিয়ে দরজা আটকে দেয়। পরিবারের লোকজন জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
