সিংড়ায় বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে বাবুল হোসেন বাবলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের পিপলশন গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। নিজ বাড়ির মটরের বৈদ্যুতিক তার মেরামত করার সময় এ ঘটনা ঘটে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
