কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১২

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো— তানজিলা (৮) ও লিমা (৫)। তারা মো. আবু সাঈদের কন্যা। তানজিলা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ও লিমা প্রথম শ্রেণিতে পড়তো।

কালিহাতীর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন প্রামাণিক বলেন, গ্রামের বন্যার পানি প্রবেশ করায় ওই দুই বোন পানিতে ডুবে মারা গেছে।