নীলফামারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৩

নীলফামারীতে নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের কুচুকাটা ইউনিয়নে চারালকাটা নদীর বাজিতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নদীর স্রোতে অন্য কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।