নেদারল্যান্ডসের হেগে বিচারের মুখোমুখি হওয়া বাবাকে দেখতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে বিক্ষোভ করলেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে।
মাদকের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধের জন্য 'মানবতার বিরুদ্ধে অপরাধ'-এর অভিযোগের মুখোমুখি হচ্ছেন ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি ক্ষমতায় থাকাকালীন বছরের পর বছর ধরে মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ মারা গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জিএমএ জানিয়েছে, সারা দুতার্তে তার বাবার আটককে 'নিপীড়ন' বলে অভিহিত করে তাকে সমর্থনের জন্য নেদারল্যান্ডসে ভ্রমণ করেন। হেগের আটক কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন তিনি।
নেদারল্যান্ডস থেকে সারা বলেছেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের আটক কেন্দ্রে তার বাবা রদ্রিগো দুতার্তের সঙ্গে দেখা করেছেন।
কারাগারের বাইরে থেকে তিনি বলেন, একটি নির্ধারিত পরিদর্শন এলাকায় এই সাক্ষাৎ হয়েছিল। তিনি আটকের সঠিক স্থানটি দেখতে পাননি।
এক ঘণ্টার হেগ সফরে ভাইস প্রেসিডেন্ট সারা বলেন, তার বাবা বেশ বিশ্রামে আছেন। তিনি ঘুমিয়ে এবং টিভি দেখে সময় কাটাচ্ছেন। তার বাবা তাকে বলেছেন, তিনি 'ফিলিপিনো খাবারের অভাব বোধ করছেন'। তিনি তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিলিপাইনে ফিরে যেতে চান।
অপরদিকে, ফিলিপাইনজুড়েও দুতার্তের পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ চলছে। গতকাল শুক্রবারও প্রাক্তন রাষ্ট্রপতির সমর্থনে বহু মানুষ জড়ো হয়েছিল। আজ শনিবারও সমাবেশের পরিকল্পনা রয়েছে।
