মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। বুধবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম মাহফুজুল হক। পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান আরমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত্ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস।
