বগুড়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৯:১৪

বগুড়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক কমান্ড্যান্ট সাদ্দাম হোসেনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১০টায় বগুড়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপহার বিতরণ করা হয়। 
 
অনুষ্ঠানে জেলা কার্যালয়সহ ১২টি উপজেলার ৬১২ জন ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের এই ঈদ উপহার দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, গুঁড়া দুধ, সুজি, নুডুলস, ঘি ইত্যাদি। 

ভাতাভোগী সদস্যরা তাদের কর্মজীবনে প্রথম ঈদ উপহার পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম চলমান রাখার কথা জানান। 

এ সময় জেলা কমান্ডার তার বক্তব্যে আনসার ও  ভিডিপি সদস্যদের ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুটেন্ট মো. গোলাম আজম, সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো. মইদুল ইসলাম উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এসএ/এসএএস