কেন্দুয়ায় হুমায়ূন আহমেদকে স্মরণ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৬:৪৮

শ্রদ্ধা, ভালোবাসায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল থেকে উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নেতৃত্বে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার লোকজন স্বতঃফূর্ত অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরে আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

অপরদিকে সকালে হিমু পরিবহনের ক্ষুদ্র খান, আফরিদ জাহান খান, জয় রায় ও রুহুল আমিনসহ অন্য সদস্যরা কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ও ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানকে সঙ্গে নিয়ে শোক র‌্যালি শেষে থানা প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন। বিকালে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে চর্চা সাহিত্য আড্ডা সংগঠন ও হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইত্তেফাক/অনি