শুক্রবার দুপুরে মাগুরার শ্রীপুর থানা পুলিশ গড়াই নদী থেকে ভাসমান অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে। লাশটির পরিচয় জানা যায়নি। লাশটি অর্ধগলিত।
আরও পড়ুন: দেড় হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন দিচ্ছে না ব্যাংক!
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, 'গড়াই নদীর শ্রীপুরের মাঝাইল শেখপাড়া নামক স্থানে লাশটি নদীতে ভাসতে দেখে এলাকবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশটির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে লাশটি ভেসে এসেছে।
ইত্তেফাক/নূহু

