চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৪৫

মোটরসাইকেল দুর্ঘটনায় বরগুনার বামনা থানার মো. সুমনের (৩০) দুই কানেরই শ্রবণশক্তি লুপ্ত হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত চিকিত্সাসেবা নিচ্ছেন। চিকিত্সকরা জানিয়েছে-তার শ্রবণশক্তি ফিরে পেতে চিকিত্সার জন্য দরকার ১৬ লাখ টাকা। প্রায় সাড়ে তিনবছর চিকিত্সার খরচ বহন করতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তার দুই সন্তান রয়েছে। তিনি সুস্থভাবে বেঁচে থাকতে হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য ও দোয়া প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মো. সুমন, সঞ্চয়ী হিসাব নং-৪০১০১২২৮৬, বামনা শাখা, সোনালী ব্যাংক।