এইচএসসি পরীক্ষা প্রস্তুতি:ইংরেজি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮

এম এ হামিদ খান

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ

ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল

 

গতকালের পর

Rule-41: বাক্যে যদি Just, Just now, already, recently, lately, ever, yet থাকে তাহলে present perfect Tense

হিসেবে ব্যবহার হয়। মেযন: Rajon has passed HSC exam recently.

Rule-42: Sentence যদি Universal truth/Habitual fact/Proverb বাক্যে Verb এর Present indefinite Tense

হয়। যেমন: The sun Sets in the west.

Rule-43: Present indefinite tense এর ক্ষেত্রে third person singular হলে Verb এর সাথে s বা es হবে। যেমন: 

Robin Plays football.   

Rule-44: বাক্যে মূল Verb এর পূর্বে কোনো Model verb থাকলে Third person Singular থাকলে ও মূল Verb এর সাথে

s বা es হবে না। যেমন :  He can do the sum.

Rule-45:  যেসব বাক্যে Auxiliary verb থাকে না সেগুলো Negative এবং Interrogative করতে do/does/did বাক্যে

ব্যবহার হয়। যেমন: Did you eat an apple?

Rule-46: বাক্যে যদি each/every/ one of either/ neither ইত্যাদি থাকে তাহলে Verb Singular number হয়।

যেমন:  One of the girls does the task.

Rule-47: বাক্যে যদি if/as if/ as though থাকে তাহলে বাক্য এর পরে Can/could/may/might/must/ will/ would/ should বসে। যেমন: if i were you, I would help the poor.

Rule-48: Had better এর পর present form বসে। যেমন: You had better go.

Rule-49: Compound / complex Sentence এর একটি Clause বা বাক্যাংশ যদি Past tense  হয় তাহলে অন্যগুলোও

Past Tense হবে। যেমন: Robin came and saw me.

Rule-50: Since/for এর পর নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় যেমন: morning/two hours অর্থাত্ Present perfect continuous tense হবে। যেমন: It has been raining for two hours. 

Rule-51: শূন্যস্থানের বামে Noun এবং ডানে Noun বা Noun phrase থাকলে শূন্যস্থানে Preposition হয়।

যেমন : Here is ukil for help.

Rule-52: শূন্যস্থানের বামে Article এবং ডানে Adjective থাকলে শূন্যস্থানে Adverb ব্যবহার হবে।

যেমন : Cancer is a very fatal disease.

Rule-53: শূন্যস্থানের বামে মূল Verb এবং ডানে Noun phrase থাকলে শূন্যস্থানে preposition হয়।

যেমন: Rasel is in  a good position.

Rule-54: শূন্যস্থানের বামে মূল ক্রিয়া এবং ডানে preposition  থাকলে শূন্যস্থানে Adverb  ব্যবহার হবে।

যেমন: Robin speaks politely with everybody.

Rule-55: বাক্যের শুরুতেই শূন্যস্থান এবং ডানে Noun phrase থাকলে শূন্যস্থানে Preposition হবে।

যেমন:  In the event of accident call the police.

Rule-56: শূন্যস্থানের বামে Adjective এবং ডানে  Noun থাকলে শূন্যস্থানে Preposition বসবে।

যেমন: Rakib is strong in Mathematies.

Rule-57: সাধারণত Article এর পর শূন্যস্থানে Noun বসে। যেমন: The Padma is a river.

Rule-58: Article এরপরে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি Noun থাকে তবে শূন্যস্থানে Adjective  বসে।

যেমন : Rana is a brilliant student.

Rule-59: শূন্যস্থানের পরে Adjective থাকলে শূন্যস্থানে Adverb বসে।

যেমন:  Maradona was a very good footballer.

Rule-60:  কোনো Sentence যদি সম্পূর্ণ মনের ভাবপ্রকাশ করে ফেলে কিন্তু তার পরে ও Sentence টির কোন স্থানে শূন্যস্থাান থাকে

তবে  সেখানে Adverb বসে। যেমন : He is walking slowly.