সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পৌর শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে পৌর শহরের কালীবাড়ি নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন পার্সেল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন—জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, মোহম্মদ এমদাদুল হক শাহজাহান, আজীবন সদস্য মো. বুরহানউদ্দিন, আলমতাজ বেগম রুপি, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, যুব প্রধান মাছুম আহমেদ, সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, ফারজানা আক্তার ঝরনা, আপন আহমেদ, ফাহিমা বেগম, রিয়াদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ২০০ পরিবারের মধ্যে ১২টি গায়ে মাখার সাবান, পাঁচটি কাপড় কাচার সাবান, পাঁচটি তোয়ালে, পাঁচ প্যাকেট স্যানেটারী নেপকিন, দুটি টুথপেস্ট, পাঁচটি টুথব্রাশ, চারটি রেজার ও ছয় রোল টয়লেট টিস্যু। এদিকে দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শিমুলবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
