বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগরে শুক্রবার গাছ থেকে পড়ে আব্দুল্লাহ সোহান (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে।
মৃত সোহান ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এম এল এস এস দুলাল মিয়ার ছেলে এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে সোহান ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরের বাগানের গাছ থেকে পেয়ারা পাড়ার সময় নিচের পাকা মেঝেতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে মাধবপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, নিহতের বাবা দুলাল মিয়া পলিটেকনিকের স্টাফ এবং পরিবার নিয়ে কোয়ার্টারে দীর্ঘদিন ধরে থাকেন। বাসার সামনের গাছ থেকে পেয়ারা পাড়ার সময় পড়ে সোহানের মৃত্যু হয়।
