মাথাকাটা দলের সদস্য সন্দেহে যুবক আটক

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৩

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

মোহনগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় রেল স্টেশন থেকে মাথাকাটা দলের সদস্য সন্দেহে অজ্ঞাত এক যুবককে আটক করেছে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী জানান, সন্দেহভাজন যুবক বোবা। তার নাম-ঠিকানা ও পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে নির্বাচন কমিশনের সহযোগিতা চাওয়া হচ্ছে। ওইদিন মাথাকাটা সন্দেহে রেলওয়ে জিআরপি পুলিশ তাকে আটক রাখে। এ ব্যাপারে ব্যাপক তদন্ত চলছে।