গাজীপুরে মত্স্য মেলা শুরু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:১৭

জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে গাজীপুর জেলা মত্স্য অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী মত্স্য মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে মত্স্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক খ: মাহবুবুল হক প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। জেলা মত্স্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মত্স্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন ভুঁইয়া, উপজেলা মত্স্য কর্মকর্তা জান্নাতুন শাহীন প্রমুখ।