ঢাবির জগন্নাথ হলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে শিবলী মোল্লা (২৬) নামে এক শ্রমিক মারা গেছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঐ শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোটো ভাই রিমন মোল্লা জানান, তারা ঐ ভবনে টাইলসের কাজ করতেন। ১০ তলা ভবনের ৮ তলার বাইরে মাচান বেঁধে কাজ করার সময় মাচান থেকে নিচে পড়ে যায় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। তাদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার হরিসপুর গ্রামে।