ঢামেক হাসপাতালে সফলভাবে অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:৩৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিএমটি টিম গত ৩ জুলাই দেশে প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড বোনম্যারো মাইলো-এবলেটিভ চিকিত্সা পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ সফলভাবে অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করেছে। ২৬ বছর বয়সি মাহিন শেখের শরীর থেকে স্টেমসেল সংগ্রহ করে তার বড়ো বোন নার্গিসের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে নার্গিস সুস্থ আছেন। জটিল এই চিকিত্সা পদ্ধতিতে নেতৃত্ব দেন ঢাকা মেডিক্যাল কলেজের হেমাটোলজি ও বিএমটি বিভাগের অধ্যাপক ডা. এম এ খান। রাজবাড়ীর খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা নার্গিস দুরারোগ্য ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। তার স্বামী ও দুই কন্যা সন্তান রয়েছে। নার্গিসের  চিকিত্সার এই ব্যয়ভার তার স্বামীর পক্ষে বহন করা সম্ভব ছিল না। এ অবস্থায় আকিজ ফাউন্ডেশন তাকে আর্থিক সহায়তায় এগিয়ে আসে।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০১৪ সালের মার্চ থেকে শুরু করে এ যাবত্ ৪২ জন রোগীর শরীরে সফল বোনম্যারো প্রতিস্থাপন করা হয়। কিন্তু অ্যালোজেনিক বিএমটি এই প্রথম।