মস্কোয় গাড়িতে ‘বোমা’ বিস্ফোরণ, জ্যেষ্ঠ রুশ কমান্ডার নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০:৩৩

রাশিয়ার মস্কো অঞ্চলে গাড়িতে ‘বোমা’ বিস্ফোরণে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো নিশ্চিত করেন, জেনারেল স্টাফের প্রধান অপারেশনস ডিরেক্টরেটের উপ-প্রধান ইয়ারোস্লাভ মোসকালিক গাড়িতে থাকা অবস্থায় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়।

পেট্রেনকো মস্কোতে সাংবাদিকদের বলেন, বিস্ফোরক ডিভাইসটিতে ৩০০ গ্রামেরও বেশি বিস্ফোরক পদার্থ টিএনটি ছিল।

গত বছর রাশিয়ান রাসায়নিক, জৈবিক এবং পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভও একই ধরণের হামলায় নিহত হন।

আনাদলো এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংবাদিকসহ আরও বেশ কয়েকজন রাশিয়ান ব্যক্তিত্ব ইউক্রেনীয় বিশেষ সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কিত বিস্ফোরণে নিহত হয়েছেন।

ইত্তেফাক/এসকে