ডিজিটাল ট্রেন্ড অ্যামজনের স্বয়ক্রিয় স্টোর ‘অ্যামাজন গো’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

 

ঝামেলা মুক্ত কেনাকাটার উদ্দেশ্যে ক্যাশিয়ারবিহীন দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। ফরচুন-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন ২০১৬ সাল থেকেই তাদের স্বয়ক্রিয় স্টোর সুবিধা চালু করেছে। এতে দেখাযায় ক্রেতারা কেনাকাটা শেষে তার মূল্য পরিশোধের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার মুক্ত ‘অ্যামাজন গো’ নামের স্টোর চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মাধ্যমে ক্রেতারা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করতে পারবে অ্যামাজন গো স্টোর থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিয়াটলে বড় জায়গা নিয়ে নতুন স্টোরে স্বয়ংক্রিয় ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।