মাধবপুরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৭

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার—প্রতিপাদ্যে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, এড. সুফিয়া আক্তার হেলেন, বীর মুক্তিযোদ্ধা বাবু সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি শংকর পাল সুমন, রেঞ্জ কর্মকর্তা আ. মান্নান মিয়াজি প্রমুখ। ২০টি স্টল নিয়ে অনুষ্ঠিত এ মেলা আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।