ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবৈধ যান চলাচলবন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলণ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। লিখিত বক্তব্যে তিনি জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজি অটোরিকশা, ফোর স্ট্রোক থ্রি হইলার, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধসহ সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলণে পরিবহন নেতা আনিসুর রহমান, জসিম উদ্দিন জমসেদসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
