ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীতে শুক্রবার রাতে বেশি দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডারবি ও স্টার সিগারেট বিক্রির অপরাধে বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম সোহেল।
ঈশ্বরদী থানার এসআই আলমগীর হোসেন জানান, ভোক্তাদের অভিযোগ এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে তাকে দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।
