সাফ স্থগিত হলেও কোরিয়ায় যাবে অ্যাথলেটিকস দল 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৩:৩৩

ভারতের অ্যাথলেটিকস ফেডারেশনের সাফ অ্যাথলেটিকস আয়োজন করার কথা ছিল। কিন্তু বর্তমানে রাজনৈতিক নানা ইস্যু ধরে শেষ পর্যন্ত খেলা স্থগিত করতে হচ্ছে। প্রায় দেড় যুগ পর সাফ অ্যাথেলটিকস হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত ভারত বাংলাদেশকে জানিয়ে দিয়েছে তারা সাফ অ্যাথলেটিকস আয়োজন করছে না। 

চার দিন আগে জানিয়ে দিয়েছে ভারত, গতকাল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা সাফের ক্যাম্প বন্ধ করে দিয়েছেন, কারণ সাফ অ্যাথেলেটিকস হচ্ছে না। সাফে না গেলেও কোরিয়ায় যাবে অ্যাথলেটিকস দল। ক্যাম্প চালু থাকবে। কোরিয়ায় এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে। 

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম জানিয়েছেন কোরিয়া দুই জন ছেলে ও তিন জন মেয়ে অ্যাথলেট যাবেন। পাঁচ জনের মধ্যে রয়েছেন-স্প্রিন্টার শিরিন আক্তার ও ইসমাইল, হাইজাম্পার মাহফুজুর রহমান ও রিতু আক্তার। হার্ডলার নাজিমুল হাসান রনি যাবেন। স্প্রিন্টার মনোনয়ন করতে গিয়ে জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের আয়োজন করেছিল ফেডারেশন। দুই দিনের ট্রায়ালে দ্রুততম মানবী শিরিন ও আরেক স্প্রিন্টার সুমাইয়াকে আমন্ত্রণ জানানো হলে প্রথম দিনের ট্রায়ালে সামুইয়া আসলেও আসতে পারেননি শিরিন আক্তার। 

দ্বিতীয় দিনের ট্রায়ালে শিরিন আসলেও আসেননি সুমাইয়া। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানিয়েছেন, প্রথম দিনের ট্রায়ালে শিরিন আসেননি, অসুস্থ ছিলেন। আর দ্বিতীয় দিন সুমাইয়া অসুস্থ থাকায় সে আসেনি। আমরা দুই জনের (শিরিন ১১.৮৫ এবং সুমাইয়া ১১.৯৯) টাইমিং দেখে শিরিনকে পাঠনোর সিদ্ধান্ত নিয়েছি।

ইত্তেফাক/জেডএইচ