‘হাসন রাজা’র প্রয়াণ দিবসে...

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

হাসন রাজার প্রয়াণ দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বাউলা কে বানাইলো রে’। এই অনুষ্ঠানে হাসন রাজার গানের সাথে নৃত্য পরিবেশনে অংশ নিয়েছে বহুরূপি সাংস্কৃতিক একাডেমি, ময়মনসিংহ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল  বিকেল ৫টায়। মরমী দার্শনিক কবি হাসন রাজা। যার গান ও দর্শনে মিশে আছে বাংলার মাটি ও মানুষের ঘ্রাণ। আর তার গান গভীর তত্ত্ববহ, কিন্তু সহজ-সরল শব্দে রচিত। বাউলা কে বানাইলো রে অনুষ্ঠানে তার গানে নৃত্য পরিবেশন করেছে রাইনা, আদ্রিতা, রিয়া, প্রভা, বর্নিতা, তিথী, অনিকা, কৌশিক, আস্থা,পূর্ণিমা, অহনা, সেঁজুতি, বাঁধন, তাথৈ, প্রমি, প্রাচী, হূদি ও বিদৌরা।