নারীর প্রতি যৌন নিপীড়নের প্রতিবাদে বাড্ডায় মানববন্ধন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৫৮

ইত্তেফাক রিপোর্ট

নারী-শিশু ধর্ষণ ও নারীর প্রতি যৌন নিপীড়নের প্রতিবাদে বাড্ডার প্রগতি সরণিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বাড্ডাস্থ ন্যাশনাল কলেজ এর ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রোজীনা নাছরীন। বাড্ডা থানা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও মানববন্ধনে অংশ নেন। পরে কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম বলেন, নারী-শিশু ধর্ষণ ও নারীর প্রতি যৌন নিপীড়ন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং পারিবারিক ও সামাজিকভাবে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।