নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বিশনন্দী কলাপাড়া নীল কমল রিভারী রিসোর্টে মেঘনা নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক হাজী শরিফুল ইসলাম, কামাল হোসেন পলাশসহ আরও অনেকে।
সভায় মহাসচিব মোহাম্মদ জহিরুল হক বার্ষিক রিপোর্ট পেশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
পরে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ দোকান মালিক সমিতির মিটফোর্ড, বাবুবাজার ও আরমানিটোলা জোন।
সমিতির যুগ্ম সম্পাদক হাজী শরিফুল ইসলাম জানান, “প্রতিবছর বিভিন্ন এলাকায় আমরা সাধারণ সভার আয়োজন করি। এবার আমরা মেঘনা নদীর তীরে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠানটি করেছি।”

