প্রথমবারের মতো প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ক্লাব টেন্টে কত বছর পর আলোকসজ্জা করা হয়েছে, তা কেউ বলতে পারলেন না। উৎসব মুখর ক্লাব আঙিনা, কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, এতদিন পর ট্রফি জয় করায় তারা উৎসব করবেন।
ক্লাব আঙিনায় আগামী ৩১ মে সংবর্ধনা অনুষ্ঠান হবে। বিদেশি ফুটবলাররা চলে যাবেন, তাই দ্রুতই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই ভাগে অনুষ্ঠান হবে, আবহাওয়া যদি ভালো থাকে সংবর্ধনা অনুষ্ঠানের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। খেলোয়াড়দের বোনাস দেওয়া হবে, সেটি গতকাল বিকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বোনাসের অঙ্ক ঘোষণা করা হয়নি।
তবে ক্লাবের খেলোয়াড়দের বকেয়া রয়েছে। সেটি নিয়ে ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর পরশু রাতে ক্লাবে গিয়ে খেলোয়াড়দেরকে নিয়ে বসেছিলেন। কথা দিয়েছেন, তিনি ঈদের আগেই সবার বকেয়া দিয়ে দিবেন।
ফুটবল দলনেতা মঞ্জুরুল আলম জানিয়েছেন, ঈদের আগেই সবার পেমেন্টে পেয়ে যাবেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে ডলার ক্রাইসিস ছিল, পেমেন্ট দিতেও সমস্যা হয়েছিল। এখন সেটি নেই বলে আশ্বাস দিয়েছেন মঞ্জু।
এএফসির টুর্নামেন্টে খেলা প্রসঙ্গে তিনি বলেন, মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হলো অথচ এএফসির টুর্নামেন্টে খেললো না, তাহলে মোহামেডানের দুঃখ থেকে যাবে। আগামীকাল কুমিল্লায় মোহামেডানের ম্যাচ রহমতগঞ্জের বিপক্ষে। সেই ম্যাচের পর মাঠে লিগ চ্যাম্পিয়ন হওয়া ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে। মঞ্জু জানিয়েছেন, ৩১ মে সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হওয়া ট্রফিটা রাখতে চাই।
