ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতে তিনটি মাছের খাদ্যের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে ত্রিশাল পৌর শহরের পোড়াবাড়ি রোডে ফাহিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ফানিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও আকরাম ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ উদ্দিন। এ সময় তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা তোফায়েল আহমেদ ও স্থানীয় পুলিশ প্রশাসন।
