সুন্দরগঞ্জে ভাসমান বীজতলা

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:২৬

উপজেলায় ভয়াবহ বন্যায় আমন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ভাসমান বীজতলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে চাষিরা। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষকরা আমন চারা রোপণের জন্য বীজতলায় বীজ বপন করে। এর মধ্যে বন্যাকবলিত সাত ইউনিয়নের সম্পূর্ণ বীজতলা এবং অন্যান্য ইউনিয়নের আংশিক বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান,  আগামী মৌসুমে আমন চাষ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শক্রমে চাষিরা ভাসমান বীজতলা তৈরি করে ক্ষতি পুষিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন।