১ আগস্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকাল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও সাড়ে ১১টা, বিকাল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টা সৈয়দপুরের উদ্দেশে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। —প্রেস বিজ্ঞপ্তি
