শিক্ষা ও সামাজিক সেবার ক্ষেত্রে আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি স্বরূপ “গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫”-এ ভূষিত হয়েছেন তরুণ বাংলাদেশি উদ্যোক্তা মো. সাব্বিন ইসলাম সানন। এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করেছে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম।
শনিবার (২৪ মে) ২০২৫ তারিখে রাজধানীর হোটেল স্কাই সিটির ব্যাংকুয়েট হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি মীর হাসমত আলী আনুষ্ঠানিকভাবে সাননের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা অধ্যাপক হামিদা খানম, বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী রোজিনা এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনরা।
মাত্র ২৪ বছর বয়সেই আন্তর্জাতিক শিক্ষাখাতে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সাব্বিন ইসলাম সানন। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য যাত্রা শুরু করা এই তরুণ, নিজ অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেন – বিদেশে উচ্চশিক্ষা নিতে চাওয়া অনেক শিক্ষার্থীরই পড়তে হয় নানা জটিলতার মুখে। ভর্তি ফি জমা, ভিসা প্রসেস, আবাসনের ব্যবস্থা, এয়ার টিকেট বুকিং – প্রতিটি ধাপেই থাকে অসংখ্য চ্যালেঞ্জ। এই সমস্যাগুলোর সমাধানে তিনি প্রতিষ্ঠা করেন “তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি”। প্রতিষ্ঠানটির মাধ্যমে এখন পর্যন্ত ২০০’রও বেশি শিক্ষার্থী পেয়েছেন সহনীয় সার্ভিস চার্জে বিনামূল্যে ভর্তি, ভিসা, টিকেট, আবাসন ও এয়ারপোর্ট পিকআপ সেবা। ঢাকার মোহাম্মদপুরে হেড অফিস ছাড়াও প্রতিষ্ঠানটির রয়েছে পটুয়াখালীতে শাখা এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে মূল কার্যক্রম চালানো হয়।
তাওয়াক্কুল মালয়েশিয়া বর্তমানে কাজ করছে মালয়েশিয়ার অন্তত ১০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, যার মধ্যে রয়েছে Asia Pacific University, University of Cyberjaya, SEGi University, INTI International University, UNIKL, UNITEN, MMU, Nilai University প্রভৃতি। সাননের লক্ষ্য ভবিষ্যতে কানাডা ও অস্ট্রেলিয়াতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ করা।
এসময় সাব্বিন ইসলাম সানন বলেন –“এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার সঙ্গে থাকা শত শত শিক্ষার্থী, তাদের পরিবার এবং আমার টিমের সকল সদস্যের পরিশ্রম ও ভালোবাসার ফসল। আমি চাই, বাংলাদেশের তরুণরা শুধু স্বপ্ন না দেখে সেই স্বপ্ন বাস্তবেও রূপ দিক, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিক।” এই অর্জন শুধু একজন তরুণ উদ্যোক্তার নয়, বরং সেটি হয়ে উঠেছে হাজারো তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার বাতিঘর। শিক্ষা ও সামাজিক সেবাকে কেন্দ্র করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য সাব্বিন ইসলাম সাননের এই স্বীকৃতি একটি দৃঢ় বার্তা – সৎ ইচ্ছা, নিষ্ঠা এবং লক্ষ্য ঠিক থাকলে বয়স কোনো বাধা নয়।
তাওয়াক্কুল মালয়েশিয়া শুধু একটি কনসালটেন্সি প্রতিষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলা স্বপ্নবাজ তরুণদের ভরসার নাম। এভাবেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা, একটি চ্যালেঞ্জ – পরিণত হয়েছে একটি সফল উদ্যোগে। আর সেই অসাধারণ নেতৃত্বগুণের স্বীকৃতিতেই সাব্বিন ইসলাম সানন আজকের “গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫”-এর অধিকারী।
