মানিকগঞ্জ ডায়বেটিক হাসপাতালের জরুরি বিভাগ ও আন্তঃবিভাগ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:১১

মানিকগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট ডায়বেটিক হাসপাতালের জরুরি বিভাগ ও আন্তঃবিভাগ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন গতকাল রবিবার সকালে ডায়বেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে হাসপাতালের জরুরি বিভাগ ও আন্তঃবিভাগ উদ্বোধন করন।

জরুরি বিভাগে ২৪ ঘন্টাই রোগীরা সব ধরনের তাত্ক্ষণিক সেবা নিতে পারবে। আন্তঃবিভাগে ১০টি পুরুষ বেড, ১০টি মহিলা বেড এবং ৭টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে রোগীরা ভর্তি থেকেও চিকিত্সা সেবা নিতে পারবে।

জেলা প্রশাসক এবং ডায়বেটিক সমিতির সভাপতি এস এম ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ  ডায়বেটিক সমিতির  ্উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ  ডায়বেটিক সমিতির ্সহসভাপতি পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ  ডায়বেটিক সমিতির ্সহসভাপতি ও   সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান অ্যাড. আব্দুল মজিদ ফটো, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, মানিকগঞ্জ  ডায়বেটিক সমিতির  যুগ্ম সম্পাদক গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফাছারউদ্দিন সরকার, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার, জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনসহ হাজারো গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মানিকগঞ্জ  ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।