স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

বাংলা ও ইংরেজি উভয় বিভাগেই ‘সাংবাদিকতা বিভাগের’ সাফল্য

আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:৫১

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ (জেআরএন) ‘দ্বাদশ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ এ বাংলা ও ইংরেজি উভয় ধাপেই চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করেছে। স্টামফোর্ড ডিবেট ফোরাম আয়োজিত এ প্রতিযোগিতায় আইন বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগ যথাক্রমে বাংলা ও ইংরেজি বিভাগে রানার্স-আপ হয়েছে।

রোববার (২৫ মে) রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিতর্ক ফোরামের আহ্বায়ক ড. ওমর ফারুক।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বির্তক দলের মধ্যে ছিল আল নাহিয়ান (৮২তম ব্যাচ), নাইমা জাহান লামিয়া (৮২তম ব্যাচ), ফাইজা নুহান (৮৩তম ব্যাচ)। বিতর্কের পর, বিজয়ীরা রেজিস্টার এবং আহ্বায়কের কাছ থেকে তাদের পুরষ্কার গ্রহণ করেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের উপর অংশগ্রহণকারীদের সুচিন্তিত যুক্তি শুনে দর্শকরা মুগ্ধ হন।

ইত্তেফাক/এনএ