সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদে

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০০:৩৮

সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গিয়েছে একটি যাত্রীবাহী প্রাইভেটকার। এতে গাড়িতে থাকা লোকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল রবিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জসিম নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, প্রাইভেটকারটি ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদে পড়ে যায়। পরে তিনি এঘটনা দ্রুত জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা জোনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দিয়ে নিয়ে আসা হয়েছে। তারা উদ্ধার তত্পরতা চালাচ্ছেন। তবে রাত ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতরে তথ্য তিনি জানাতে পারেননি। এদিকে রাত সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল জানান, ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধারের চেস্টা চালাচ্ছে। এজন্য ভাড়ী যন্ত্রপাতি ঘটনাস্থলে নেয়া হচ্ছে। এ ঘটনায় কোন হতাহতের তথ্য তাদের কাছে নেই।