চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

জুলাই যোদ্ধাদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ, চিকিৎসাসেবা বন্ধ

আপডেট : ২৮ মে ২০২৫, ১৬:২৮

ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর থেকে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বুধবার দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (তেজগাঁও) আলমগীর কবির জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ইত্তেফাক/এমএস