সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ৩

আপডেট : ২৮ মে ২০২৫, ১৬:৩১

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২৭ মে)  দিবাগত রাতে উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি টহলরত দল তাদের আটক করে।

আটকরা হলেন- মো. দুলাল ওরফে অহনা (৪৬), মো. লিটন মিয়া ওরফে পায়েল (৩৮), মো. জীবন ওরফে রাত্রি (২৩)।

আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, আটকরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি