বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নোয়াখালী সার্কেলের উদ্যোগে নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে সচেতনতা বৃদ্ধিতে, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে ‘রোড শো’ অনুষ্ঠিত হয়।
রোড শো-তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ব্যানার এর সাথে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
বিআরটিএ ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই রোড শো কর্মসূচীতে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক-মালিক, যাত্রী-পথচারী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব রায়হানা আক্তার উর্থী এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই রোড শোতে মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায় এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট জনাব মোঃ মিল্লাতুর-রশিদসহ অন্যান্য কর্মকর্তা; বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ, ও বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরটিএ, নোয়াখালী সার্কেল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সমন্বয়ে নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বছরব্যাপী কর্মশালার আয়োজন করা হচ্ছে।
এসব কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ে কর্মরত মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী ও সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব সুজিত রায়।
প্রশিক্ষকগণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দদের উপস্থিতিতে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে রাস্তা পারাপার ও গণপরিবহনে করণীয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালা চলাকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এ ছাড়া আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক/মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চেয়ারম্যান বিআরটিএ মহোদয়ের নির্দেশনা ও বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ নোয়াখালী সার্কেলের এর যৌথ অংশগ্রহণে নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
