১.নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ :
(ক) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন?
(খ) কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল এবং কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
(গ) নবাব সিরাজ-উদ-দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন?
(ঘ) বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় কী প্রভাব পড়েছিল?
(ঙ) কত সালে এবং কোথায় লালবাগ কেল্লা নির্মাণ করা হয়?
(চ) বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উত্পন্ন হওয়ার কারণ কী?
(ছ) শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত কী?
(জ) বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে কেন?
(ঝ) জাতিসংঘ কেন সকলের অধিকার প্রতিষ্ঠা করতে চাইল?
(ঞ) বেগম রোকেয়া কোথায় এবং কোন সালে জন্মগ্রহণ করেন?
(ট) অপরিচিত কেউ তোমাকে ঘরের দরজা খুলতে বললে কী করবে?
(ঠ) গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের একটি সুবিধা লেখ।
(ড) পিতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ?
(ঢ) FAO কী?
(ণ) প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে তোমরা কোন সংস্থার নিকট আবেদন জানাবে?
২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (যেকোনো বারটি) :
(ক) ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা— সনে।
(খ) উয়ারী-বটেশ্বর—জেলায় অবস্থিত।
(গ) দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান— টি।
(ঘ) লালবাগ কেল্লা নির্মাণ হয়—সালে।
(ঙ) আমাদের প্রায়— টন খাদ্য আমদানি করতে হয়।
(চ) জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে—বৃদ্ধি পেতে পারে।
(ছ) মানবাধিকার প্রয়োজন সমাজে— প্রতিষ্ঠার জন্য।
(জ) অটিস্টিক শিশুরা—ক্ষেত্রে দক্ষ।
(ঝ) শিশু শ্রমিকরা সাধারণত—অধিকার থেকে বঞ্চিত হয়।
(ঞ) বেগম রোকেয়া— সালে মৃত্যুবরণ করেন।
(ট) নিয়মিত— দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য।
(ঠ) বাড়িতে সকলে মিলে— করে সিদ্ধান্ত নিব।
(ড)ত্রিপুরাদের মোট— দফা আছে।
(ঢ) ১৯৪৫ সালের—তারিখে জাতিসংঘ গঠিত হয়।
৩.বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ :
বামপাশ ডানপাশ
(ক) প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল
(খ)সতের শতকের ঐতিহাসিক নিদর্শন
(গ) লালবাগ কেল্লা নির্মাণ করা হয়
(ঘ) বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র
(ঙ) বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত
(চ) প্রাচীন ঐতিহ্য (ক) ১৬৭৮ সালে
(খ) ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দে
(গ) লোকশিল্প জাদুঘর
(ঘ) আহসান মঞ্জিল
(ঙ) সোনারগাঁও ও লালবাগ কেলা
(ছ) সোনারগাঁও
৪.নিচের প্রশ্নগুলো হতে যে কোন আটটি প্রশ্নের উত্তর লেখ:
(ক) মুক্তিফৌজ কী? মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১১ই জুলাই একটি বাহিনী গঠিত হয়। এ বাহিনীটির নাম কী? এ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? বাহিনীটির তিনটি ব্রিগেড ফোর্সের নাম লেখ।
(খ) কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? বাংলায় নবজাগরণের ফলাফল পাঁচটি বাক্যে লেখ। ১ + ৫ = ৬
(গ) বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের মোট জাতীয় অর্থনীতির কত ভাগ কৃষি থেকে আসে? এদেশকে উর্বর ব-দ্বীপ অঞ্চল বলা হয় কেন? এদেশের দুইটি খাদ্যশস্য সম্পর্কে তিনটি বাক্য লেখ।
(ঘ) মৌলিক চাহিদা কী? মৌলিক চাহিদা পূরণ করা গুরুত্বপূর্ণ কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখ।
(ঙ) জলবায়ু কী? জলবায়ু পরিবর্তন হয় কেন? জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ লেখ।
(চ) খরা কী? খরা হয় কেন? খরার চারটি ক্ষতিকর প্রভাব লেখ।
(ছ) বেগম রোকেয়া কে ছিলেন? তাঁকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কেন? নারী জাগরণে বেগম রোকেয়ার তিনটি অবদান লেখ।
(জ) শ্রেণিনেতা কে? শ্রেণিনেতা নির্বাচন করা প্রয়োজন কেন? শ্রেণিনেতার চারটি কাজ লেখ।
(ঝ) খাসিয়াদের ভাষার নাম কী? এই ভাষায় বই লেখা হয়নি কেন? খাসিয়াদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখ।
(ঞ) বিশ্বস্বাস্থ্য সংস্থা কী? এই সংস্থাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয় কেন? তোমার এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় চারটি করণীয় লেখ।
