কর্মব্যস্তময় জীবনে মোবাইলে যোগাযোগের আধুনিক মাধ্যম ভিডিও কল। ফলে যত ব্যস্ততাই থাকুক, পরিবারের সঙ্গে যোগাযোগ, ব্যবসায়িক বা অফিসিয়াল কাজ অথবা জরুরি প্রয়োজনের অনেক চাহিদা পূরণ করতে ভিডিও কলের ব্যবহার হচ্ছে। তাই আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে পশু বেচাকেনার ক্ষেত্রে ভিডিও কলের ব্যবহার হয়ে উঠতে পারে সর্বোচ্চ পর্যায়ে। এর ফলে ব্যবসায়ীরা যোগাযোগ করতে পারবেন প্রান্তিক খামারিদের সঙ্গে। এছাড়াও ক্রেতারা নিজেদের শরিকদের সঙ্গে পশু কিনতে যুক্ত হতে পারেন ভিডিও কলের মাধ্যমে। কেমন হতে পারে ভিডিও কলের মাধ্যমে পশু বেচাকেনার চিত্র তা জানবেন যেভাবে।
প্রান্তিক খামারিদের জন্য নতুন সম্ভাবনা
নারায়ণগঞ্জের এক কোরবানির পশুর হাটের এক কোণে দাঁড়িয়ে আছেন শাহজাহান, তিনি একজন গবাদিপশু খামারি। দাদা-বাবার পর তৃতীয় প্রজন্ম হিসেবে এ পেশা বেছে নিয়েছেন তিনি। হাটে নিয়ে আসা গরু ও ছাগলের সামনে দাঁড়িয়ে তিনি সেগুলোর ভিডিও লাইভে দেখাচ্ছিলেন শাহজাহান। বাংলাদেশে ডিজিটাল কোরবানি পশুর হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির এমন সুবিধা নেয়া থেকে শাহজাহান কেন দূরে থাকবেন? তাই, বেশি ক্রেতার কাছে পৌঁছানোর জন্য তিনিও অনলাইনে ভিডিও শেয়ার করছেন।
ঢাকার ধানমন্ডির বাসিন্দা হাসান এমনই একটি ভিডিও দেখে একটি গরু পছন্দ করেন। তিনি ইমো’র এইচডি ভিডিও কলে শাহজাহানের সাথে যোগাযোগ করেন। শাহজাহানও ঝকঝকে এইচডি ভিডিও কলে হাসানের পছন্দ করা গরু দেখান। গরুর স্বাস্থ্য, উজ্জ্বল চোখ, চকচকে এবং মসৃণ চামড়া, কুজ, সুগঠিত পেশি এবং পা, স্থির স্বভাব, শ্বাস-প্রশ্বাসের শব্দ এবং হাঁটার ভঙ্গিমা - সব কিছু ভালোভাবে দেখে-শুনে নেন হাসান। ইমো এইচডি ভিডিও কলের ঝকঝকে ভিডিও ও স্পষ্ট শব্দের কারণে হাসান এ বছর হাটে না গিয়ে নিশ্চিতে বাড়িতে বসে হাট থেকে পছন্দ অনুযায়ী কোরবানির গরু কিনতে পারছেন। আবার, একইভাবে, এইচডি ভিডিওর মাধ্যমে শাহজাহানেরও আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে।
পরিবারের সবাই মিলে নেওয়া যাবে সিদ্ধান্ত
প্রতি বছরের মতো এবারও উত্তরার বড় কোরবানির পশুর হাটে গিয়েছেন গুলশানের ব্যবসায়ী ইমরান আলী। পছন্দের গরু খুঁজে পাওয়ার সাথে সাথে বাসায় তিনি ইমোতে এইচডি ভিডিও কল করেন।
দেশি জাতের মোটাতাজা বাদামি রঙের গরু দেখিয়ে ভিডিও-তে তিনি জিজ্ঞেস করেন, “এটা নিব?” ফোনের ওপাশে থাকা মা ও স্ত্রীও নেওয়ার জন্য একবাক্যে সম্মতি দেন। সবার পক্ষে হাটে যাওয়া সম্ভব না হলেও, ইমোর এইচডি ভিডিও কলের কল্যাণে সবাই একসাথে গরু কেনার আনন্দে শামিল হতে পারলেন— দূরত্বের বাধা সত্ত্বেও পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার এক চমৎকার উদাহরণ।
কক্সবাজারের জামিও অনলাইনে চট্টগ্রামের এক অ্যাগ্রো ফার্ম থেকে কোরবানির জন্য গরু পছন্দ করেন। ফার্মের ভিডিও ও ছবিতে কিছুটা আস্থা পেলেও, সরাসরি দেখে নিশ্চিত হতে চেয়েছিলেন। তাই, ইমো এইচডি ভিডিও কলে বিক্রেতার সাথে কথা বলেন তিনি এবং পছন্দের গরুটিকেও সরাসরি দেখেন। এরপর তিনি খামারে গিয়ে আরেকটি ভিডিও কলে পরিবারের সদস্যদের দেখান গরুটি। পরিবারের সদস্যদের উচ্ছ্বসিত মুখ দেখে সিদ্ধান্তটা আরও সহজ হয়ে যায় জামির জন্য।
ওপরের গল্পগুলো শুধু কোরবানির পশু কেনাবেচার গল্প নয়; গল্পগুলো আনন্দ ভাগাভাগি করে নেয়ার, গল্পগুলো দূরত্ব বাধা পেরিয়ে একসাথে চমৎকার সব মুহূর্ত উদ্যাপনের এবং প্রিয়জনদের সঙ্গে একসাথে সিদ্ধান্ত নেওয়ার।
প্রযুক্তির কল্যাণে এখন মানুষ দূরে বসেও ঈদুল আজহার মহিমা উদ্যাপন করতে পারছে। একইসাথে, পরিবার ও পরিজনদের সাথে ভালোবাসার বন্ধন করে তুলছে আরও দৃঢ়।
