আইপিএলের নিলাম ১৮ ডিসেম্বর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, জয়পুরে অনুষ্ঠিতব্য এই নিলামে ৭০টি স্লটের জন্য সর্বোচ্চ ৫০ জন ভারতীয় ও ২০ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব। সবচেয়ে কম সুযোগ পাবে চেন্নাই সুপার কিংস। কারণ তারা গেল আসরের ২৩ ক্রিকেটারকে রেখে দিয়েছে। ৮.৪ কোটি রুপি নিয়ে তারা কিনতে পারবে মাত্র দুজন ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ৯.৭০ কোটি রুপি। এই অর্থে তারা সর্বোচ্চ তিনজন ভারতীয় ও দুজন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে।